ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • জনপ্রিয় রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপা আর নেই

    জনপ্রিয় রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপা আর নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঐতিহ্যবাহী পুরান ঢাকার জনপ্রিয় রন্ধনশিল্পী কানিজ ফাতেমা রিপা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

    সোমবার বিকাল ৪টায় রাজধানীর সেন্টাল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। রিপার স্বামী মইনুদ্দিন আহমেদ রাজু খবরটি নিশ্চিত করেছেন।

    গত ৮ অক্টোবর কক্সবাজার বার্মিজ মার্কেট থেকে হোটেলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে কানিজ ফাতেমা রিপাকে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার কানিজ ফাতেমা রিপার ডান পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

    সোমবার বাদ এশা লালবাগের চাঁদতারা মসজিদে রিপার জানাজার নামাজ অনুষ্ঠিত। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

    রিপা দীর্ঘ ২০ বছর যাবৎ পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোকে নিয়ে এসেছেন নতুন আঙ্গিকে। নতুন পরিবেশনার পাশাপাশি লিখেছেন এই রন্ধন কৌশল। দৈনিক যুগান্তরের সাপ্তাহিক আয়োজন ‘ঘরে বাইরে’ নিয়মিত রেসিপি দিতেন তিনি।

    দৈনিক, সাপ্তাহিক কিংবা পাক্ষিক পত্রিকায় নিয়মিত লিখছেন রান্না নিয়ে। অনুষ্ঠান করছেন বিভিন্ন চ্যানেলে।

    পল্লী কবি জসিম উদ্দীন, বেগম রোকেয়া, বাবিসাস, চিত্রজগত, বাংলার সঙ্গীত, ষ্টার অ্যাওয়ার্ড, পাঠক সংবাদ গুনীজন সন্মানসহ বিভিন্ন সন্মাননা স্মারকে সেরা রন্ধন শিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছেন।

    এছাড়া রিপা এসি আই পিওর আনন্দ আলো জাতীয় ভর্তা প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দায়েমী ফাউন্ডেশনের রন্ধন বিশেষজ্ঞের দায়িত্ব পালন করছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ