ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর সাংবাদিক রুহুল আমিনের পিতার‍ ‍ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক  ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু মুলাদীতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে স্বর্ণের দাম আরও কমল, দাঁড়াল এক বছরের মধ্যে সর্বনিম্নে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ অনলাইন জুয়াচক্রের সঙ্গে জড়িতের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড বরিশাল নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার এনসিপির সঙ্গে সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • ঈদে ১ কোটি পরিবার পাবে আর্থিক সহায়তা

    ঈদে ১ কোটি পরিবার পাবে আর্থিক সহায়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১ কোটি ৯ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ জন্য ৪৫০ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌদি সরকারের ৪০ মেট্রিক টন খেজুর হস্তান্তর শেষে ত্রাণ সচিব মো. মহসীন এসব তথ্য দেন। সৌদি থেকে পাওয়া এসব খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে সরকারের ঘোষিত আর্থিক সহায়তা বিতরণ করা হবে অসহায়, দুস্থ ও অতিদরিদ্রদের মাঝে।

    এক্ষেত্রে প্রাধান্য পাবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ। এতে অতিদরিদ্র পরিবারের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করছে ত্রাণ মন্ত্রণালয়।


    অনলাইন ডেস্ক/এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ