ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে মাদকবিরোধী ও মৎস্যজীবিদের প্রীতি ফুটবল ম্যাচ

    পিরোজপুরে মাদকবিরোধী ও মৎস্যজীবিদের প্রীতি ফুটবল ম্যাচ
    পিরোজপুরে মাদকবিরোধী ও মৎস্যজীবিদের প্রীতি ফুটবল ম্যাচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসাবে ম্যাচের উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. এ হাকিম হাওলাদার। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক এনায়েত হোসেনসহ জেলার প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

    খেলায় পিরোজপুর একাদশ ১-০ গোলে মঠবাড়িয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা স্টেডিয়ামে মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষ্যে মৎস্যজীবিদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই খেলায় জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা শাখা ২-০ গোলে জাতীয় মৎস্যজীবি লীগ জেলা শাখাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ