ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দেশের সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে : তথ্যমন্ত্রী

    দেশের সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মূল পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। দীর্ঘ এক মাস ধরে মিটিং করে বিএনপি সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা করে। প্রকাশ্যে তারা মিটিং করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হল সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। পবিত্র কোরআন পূজামণ্ডপে রেখে আসা এবং বিভিন্ন পূজামণ্ডপে হামলা করা।

    মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহীর সার্কিট হাউজে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এই মন্তব্য করেন।

    তথ্যমন্ত্রী বলেন, যে পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে এসেছে তাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সে তো রেখে আসেনি। তাকে দিয়ে রেখে রাখা হয়েছে। যারা এই কাজ করেছে তাকে খুঁজে বের করে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন, কারা এই যুবককে প্ররোচনা ও অর্থ দিয়েছে, কারা পালিয়ে যাওয়ার জন্য চট্টগ্রাম হয়ে কক্সবাজার পাঠিয়েছে, সবকিছুই বের হবে। সরকার এই ঘটনার পর ১০২টি মামলা করেছে। ৭০০-এর মতো দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। কঠোর হাতে সরকার এটি দমন করেছে। সরকারের এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে।’

    হাছান মাহমুদ বলেন, ‘রাজশাহীতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপকেন্দ্র আমরা চালু করার পরিকল্পনা নিয়েছি। এটি হয়তো এবছর পর্যন্ত সময় অবশ্যই লাগবে। আগামী নির্বাচনের আগে রাজশাহীতে বিটিভির উপকেন্দ্র চালু করতে পারবো বলে আমরা আশা করি।’


    মন্ত্রীর প্রেস ব্রিফিংয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু প্রমুখ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর হয়ে সরকারি সফরে ভারতে গমন করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ