ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কাউখালীর খোকন পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় সমর্থকদের ঢল

    কাউখালীর খোকন পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় সমর্থকদের ঢল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ খান খোকন পুনরায় নৌকা প্রতীক পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান সমর্থকরা। পরে চিরাপাড়া বাজারে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা পরিষদ সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী শাহীন রেবেকা চৈতী, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার, আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক মোঃ সোহাগ তালুকদার, সহ প্রচার সম্পাদক আঃ ছালাম, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উত্তম কুমার শীল, চিরাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাগীর হোসেন প্রমুখ।

    এছাড়া আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নৌকা মার্কার সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ