ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে

    রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    নর্দার্ন আয়ারল্যান্ডের সফর বাতিলের পর এবার গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনেও থাকছেন না ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এর আগেও রানির হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। যদিও ওই সময় বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছিল, রানি সুস্থই আছেন।

    বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, চিকিৎসকদের পরামর্শ মেনেই আপাতত বিশ্রামে রাখা হয়েছে ৯৫ বছরের এলিজাবেথকে।

    রাজ পরিবারের পক্ষ থেকে ওই বিবৃতে বলা হয়, রানি অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন তিনি গ্লাসগো সম্মেলনে থাকতে পারবেন না। চিকিৎসকের পরামর্শ মেনে উইনসর ক্যাসলেই বিশ্রাম নেবেন তিনি। কিন্তু আগত প্রতিনিধি দলের উদ্দেশে একটি ভিডিও বার্তা দেবেন তিনি। তবে রানি না থাকতে পারলেও অনুষ্ঠানে থাকবেন তার ছেলে যুবরাজ চার্লস ও সস্ত্রীক রাজকুমার উইলিয়াম।

    এর আগে গত সপ্তাহে আয়ারল্যান্ডের বেলফাস্টে দেশভাগের শতবর্ষ পালন অনুষ্ঠান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন রানি। সেই সময়ও জানানো হয়েছিল চিকিৎসকদের পরামর্শেই এই সিদ্ধান্ত। গত সপ্তাহে একরাতের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এলিজাবেথকে। তবে সেই সময় রাজ পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্যই তাকে ভর্তি করা হয়েছে।

    সবচেয়ে বেশিদিন ব্রিটেনের রানি হিসেবে থাকার নজির গড়েছেন ৯৫ বছরের এলিজাবেথ। ১৯৫২ সালে তিনি ইংল্যান্ডের রানির পদে অভিষিক্ত হন। গত এপ্রিলে তার স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যু হয়। দীর্ঘদিনের দাম্পত্যের বিচ্ছেদ-যন্ত্রণা সামলেও রানি দ্বিতীয় এলিজাবেথ গত জুনে ব্রিটেনে জি৭ বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরেই প্রবীণ এ সম্রাজ্ঞীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ