ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • তালতলীতে নিখোঁজ রাখাইনের লাশ উদ্ধার

     তালতলীতে নিখোঁজ রাখাইনের লাশ উদ্ধার
    তালতলীতে নিখোঁজ রাখাইনের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মিং বুদাই (৪৬) নামের এক রাখাইনের লাশ উদ্ধার করা হয়েছে । এর আগে তিনি বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে নিখোঁজ হন।

    শুক্রবার(২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের নামিশেপাড়া এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার নোচামং রাখাইনের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায় মিং বুদাই রাখাইন। ওই দিন রাতে তিনি মাছ ধরে আর বাড়িতে ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজ খবর নেওয়া হলে কোথাও পাওয়া যায়নি তাকে। শুক্রবার সকাল ৭ টার দিকে স্থানীয় ১০-১২ জন মিলে ঔ খালে খোঁজাখুঁজি করে। প্রায় ঘন্টা পরে পানির নিচে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। পরে লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।

    এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ