ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • বরগুনায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরগুনায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    বরগুনায় উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিল্প-সংস্কৃতির সংগ্রাম আমাদের যুদ্ধ এই শ্লোগানে উদীচী শিল্পী গোষ্ঠী বরগুনা জেলা সংসদ নানা কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

    শুক্রবার সকালে বরগুনা শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা রেডক্রিসেন্ট সোসাইটি চত্তরে শেষ হয়। রেডক্রিসেন্ট ভবন সম্মেলন কক্ষে আলোচনা, কবিতা আবৃত্তি ও সংগীতের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মোতালেব মিয়া।

    আলোচনা করেন বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সাবেক মেয়র অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুজ্জামান, উদীচীর সহসভাপতি জাফর হোসেন হাওলাদার, মনির হোসেন কামাল প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ