ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • লকডাউনে ভাড়ায় যাত্রী পরিবহন করল অ্যাম্বুলেন্স!

    লকডাউনে ভাড়ায় যাত্রী পরিবহন করল অ্যাম্বুলেন্স!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় বাঁশখালী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করেই যাত্রী পরিবহনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। করোনা পরিস্থিতিতে দেশে চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন করেন অ্যাম্বুলেন্স-চালক মো. আলমগীর।

    এ বিষয়ে অ্যাম্বুলেন্স-চালক মো. আলমগীর জানান, চট্টগ্রামে রোগী নিয়ে এসেছিলাম। আমার গ্রামের মানুষ হাসপাতালে এসেছিল। এসময় আমার এলাকার কিছু লোক গাড়ির জন্য অপেক্ষা করছেন। তারা আমার পরিচিতও। তাদের অসহায়ত্ব থেকে নিরুপায় হয়ে তুলেছিলাম। করোনার সময়ে ভয়ে মানুষ অ্যাম্বুলেন্স ওঠে না।  

    বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী জানান, করোনাকালীন লকডাউনের সময় অ্যাম্বুলেন্সে করে যাত্রী পরিবহনের বিষয়টি আমার নজরে এসেছে। তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। এটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ