ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ‘কে কে আসামি হবে আগে থেকেই ঠিক করা থাকে’

    ‘কে কে আসামি হবে আগে থেকেই ঠিক করা থাকে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারের মন্ত্রীরা দাবি করেন, সরকারের মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসার জন্য তারা কেন মানবিক হলেন না? আমরা অসুস্থ হলে বিদেশে উন্নত চিকিৎসা নিই। অনেকেই নেয়। অথচ একটা দেশের তিনবারের প্রধানমন্ত্রী, তাকে বিদেশে যেতে দেবে না। আসল কথা হলো, তারা খালেদা জিয়াকে ভয় পায়।

    শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশের সাম্যবাদী দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেছেন।

    এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

    নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার বিনা ভোটে নির্বাচিত। তাদের ভোট লাগে না। এজন্য যারা তাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে চায়, তারাও সাহস করে না। কারণ তারা জানে, আওয়ামী লীগের বিরুদ্ধে জিততে পারবে না। তাই আমরা দেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যোগ্য, সাহসী নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন কমিশন চাই। বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ, যোগ্য ও সাহসী নির্বাচন কমিশন দরকার। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এ ধরনের নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন নয়। আমাদের দেশের নির্বাচন বলতে যা বোঝায়, সেই নির্বাচন নিয়ে আলোচনা করতেও কেউ আগ্রহী না। দেশে কোনো নির্বাচন নেই।

    তিনি বলেন, বিএনপির প্রত্যেক নেতার বিরুদ্ধে গড়ে ৩৫০টি করে মামলা রয়েছে। একদিনে কয়েকটি মামলায় হাজিরা থাকে তাদের। হাজারের বেশি নেতাকর্মী গুম, ৫০০-এর বেশি খুন হয়েছে। মহাসচিবের বিরুদ্ধে মামলা শতাধিক। কোনো এলাকায় মামলা হলে, কে কে আসামি হবে সেটা আগে থেকেই ঠিক করা থাকে। তারপর আবার ৫০ জনের মতো থাকে অজ্ঞাত, যেন কেউ বাদ পড়লে তাদের ঢুকিয়ে দেওয়া যায়। এর থেকেও খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে সাম্যবাদী দলকে যেতে হয়েছে সামরিক সরকারের আমলে। তাই এই দলের জন্য শুভ কামনা ও ভালোবাসা একটু আলাদা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ