ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে কুপিয়ে জখম

    পটুয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীসহ ১০ জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ও তার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জুয়েল মৃধাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

    শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল ও নৌকা প্রতীকের প্রার্থীর ছোট ভাই রেজাউল হাসান লাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

    আহত স্বতন্ত্র প্রার্থী জুয়েল মৃধা বলেন, সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা শেষে সমর্থকদের নিয়ে পটুয়াখালীতে যাচ্ছিলাম। এসময় লোহালিয়া খেয়াঘাট এলাকায় নৌকা প্রার্থী কবির তালুকদার ও তার ছোট ভাই লাবু তালুকদারসহ ধাওয়া করে কয়েকজন দুর্বৃত্ত। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা ওপর হামলা চালায় তারা।

    এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ