ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল অঞ্চলের বেশিরভাগ নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • বরগুনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

    বরগুনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনায় আলানুর (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
     
    ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলানুর বরগুনা পৌর শহরের কলেজ সড়কের চিশতিয়া মিষ্টি ঘর এন্ড কনফেকশনারি নামক দোকানের মালিক দেলোয়ার হোসেন চিশতীর ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ আলী আক্কাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শহরের কলেজ সড়কের চিশতিয়া মিষ্টি ঘর এন্ড কনফেকশনারি নামক দোকানে মাদক কেনা বেচা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে আলানুর নামের চিহ্নিত এক মাদক ব্যাবসায়ীকে ইয়াবারগ্রহন করার সরঞ্জাম, নগদ এক হাজার টাকা ও ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। সহকারি পরিচালক আরো জানান, আলানুর দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।

    এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ