চরমানিকায় নৌকার প্রার্থীর মনোনয়নপত্র জমা

চরফ্যাসন উপজেলার চরমানিকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক পেয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার। শনিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্মসাধারণ সম্পাদক ও জিন্নাগড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম বিপ্লব, দক্ষিণ আইচা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন সবুজ ও মহিউদ্দিন, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী লিমন, চরমানিকা ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াসউদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক হারুন মাস্টার, চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রানা, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ নেতা আশ্ররাফ উদ্দিন তুহিন সহ চর মানিকা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
এমবি