ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • লালমোহনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক ‘নাগরিক সংলাপ’

    লালমোহনে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক ‘নাগরিক সংলাপ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

    সুজনের জেলা সভাপতি মো. মোবাশ্বের উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও লালমোহন উপজেলা সমন্বয়কারী মো. জসিম জনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা। এছাড়াও অনুষ্ঠিত সংলাপে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, জেলা সুজনের সাধারণ সম্পাদক নাসির লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা প্রকৌশলী মো. বেল্লাল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ