ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বিয়ের অনুষ্ঠানে তালেবানদের গোলাগুলি, নিহত ৩

    বিয়ের অনুষ্ঠানে তালেবানদের গোলাগুলি, নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একটি বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় তিনজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ননগরহর প্রদেশের সরখরুদ এলাকায়।বন্দুকধারীরা নিজেদের তালেবান হিসেবে দাবি করেছেন বলে জানা গেছে।

    তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এক বিয়ের অনুষ্ঠানে শুক্রবার রাতে বন্দুকধারীরা নিজেদের তালেবান পরিচয় দিয়ে প্রবেশ করে। এ সময় তারা গান-বাজনা বন্ধ করতে বললে গান বন্ধ না করায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

    তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে ইতোমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে তালেবান। আর পলাতক অপরজনকে ধরতে অভিযান চলছে।

    জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তালেবানের পক্ষ হয়ে কাজ করার কথা অস্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। তারা নিজেদের ব্যক্তিগত শত্রুতার জন্য ইসলামি আমিরাতের নাম ব্যবহার করেছে। এ কারণে অপরাধীদের শরিয়া আইনে বিচার করা হবে।

    নানগারহার প্রদেশের তালেবান গভর্নরের মুখপাত্র কাজী মোল্লা আদেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ