ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বাসের ভিতর ইয়াবা সেবন, আটকের পর ছেড়ে দিল শ্রমিক নেতা বরিশালে বিদায়ী জেলা প্রশাসকে বিরুদ্ধে ঝাড়ু মিছিল মহাসড়কে ৬ লেনে উন্নীতকরণসহ ৪ দফা দাবিতে উত্তাল রাজপথ থেকে জাতীয় সংসদ আমতলীতে মাদক বিরোধী র‌্যালি  দৌলতখানে তিন কেন্দ্রে পরীক্ষার্থী ৬৫৭, অনুপস্থিত ২৩ বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু
  • গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত

    গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত
    গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে যুব ঋণের চেক, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

    আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ খান, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, খাদ্য কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় অফিসার মু. কামরুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মু. আইয়ুব আলী প্রমুখ।

    আলোচনা শেষে প্রধান অতিথি মুহাম্মদ সাহিন যুব ঋণের চেক, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ