ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • লালমোহনে কিশোরীকে ফাসানোর অভিযোগ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে

     লালমোহনে কিশোরীকে ফাসানোর অভিযোগ কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে
    অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে কিশোরীকে প্রেমের ফাঁদে ফাসানোর অভিযোগ উঠেছে লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিনের বিরুদ্ধে।

    এমন অভিযোগ তুলে সোমবার সকালে ওই কিশোরীর বাবা ও পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইউছুফ লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, ইউছুফের মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কাউন্সিলর প্রার্থী শাহাবুদ্দিনের ও ইউছুফের বাড়ী পাশাপশি হওয়ায় প্রায়ই ইউছুফের ঘরে আসত শাহাবুদ্দিন। এই সুযোগে তার কিশোরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে সে। তারই সূত্র ধরে সোমবার সকালে মেয়েকে নিয়ে উধাও হয় শাহাবুদ্দিন। তাই মেয়েকে ফিরে পেতে সোমবার সকালে শাহাবুদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় অভিযোগ করেন মেয়েটির বাবা ইউছুফ।

    ইউসুফ জানায়, অভিযোগের খবর পেয়ে বিকালে মেয়েকে তারা ভাই আবদুর রহিমের বাসায় পৌঁছে দেয় অভিযুক্ত শাহাবুদ্দিন। পরে মেয়ের সন্ধান থানায় জানালে পুলিশ মেয়েটিকে থানায় নিয়ে আসে।
    ইউসুফ আরও বলেন, শাহাবুদ্দিন ও তার পরিবার উচ্ছৃঙ্খল প্রকৃতির। ভয়ে এলাকার কেউ ওদের বিরুদ্ধে কথা বলেনা। মেয়ের সাথে ফোনে কথা বলতে বারণ করতে গিয়েও শাহাবুদ্দিনে রোষাণলের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন ইউসুফ।

    লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মেয়েকে জনৈক শাহাবুদ্দিন নিয়ে গেছে মর্মে সকালে থানায় অভিযোগ করে মেয়েটির বাবা ইউসুফ। পরে শাহাবুদ্দিন কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি অস্বীকার করে সে। পরে বিকেলে মেয়েটির সন্ধান পেয়ে তাকে উদ্ধার করে থানায় আনা হয় এবং তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এদিকে খোঁজ নিয়ে জানা যায়, শাহাবুদ্দিন এর আগে তিনটি বিয়ে করেছেন। সেখানে তার দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। তিন স্ত্রীর মধ্যে একজন কে তালাক দিলেও বর্তমানে তার ঘরে দুই স্ত্রী রয়েছে।

    অনুসন্ধানে জানা যায়, শাহাবুদ্দিন বর্তমানে পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসিন্দা হলেও মূলত তার বাড়ি ছিল চরফ্যাশন উপজেলার কাশেমগঞ্জ। তার পিতার নাম সাহেব আলী। সেখানে তার পরিবার বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থেকে অনেক অপকর্ম করেছিল। পরে আওয়ামীলীগ ক্ষমতায় আসার সাথে সাথে সেখান থেকে ভয়ে পালিয়ে লালমোহন পৌর ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রবের বাড়িতে আশ্রয় নেয় তারা। আবদুর রব সম্পর্কে শাহাবুুদ্দিনে মামা। পরে মামার বাড়িতে থেকে পাওয়ার টিলার চালিয়ে জীবিকা নির্বাহ করতো শাহাবুদ্দিন।

    টিলার চালক থেকে হঠাৎই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায় সে। গত পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে সে। পূর্বে বিএনপি’র রাজনীতির সাথে সক্রিয় থাকলেও বর্তমানে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছে শাহাবুদ্দিন।

     

     

    শংকর /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ