ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • মনপুরায় বাঁশঝাঁড়ে নিয়ে যুবতীকে ধর্ষণ, আটক ১

    মনপুরায় বাঁশঝাঁড়ে নিয়ে যুবতীকে ধর্ষণ, আটক ১
    মনপুরায় বাঁশঝাঁড়ে নিয়ে যুবতীকে ধর্ষণ, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     


    ভোলার মনপুরায় বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত এক যুবককে আটক করে।

    মঙ্গলবার সকালে ওই যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ।

    এর আগে সোমবার দুপুর ২ টায় ওই যুবতী নিজে বাদী হয়ে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। পরে ওই দিন বিকেল ৪ টায় যুবতীকে ধর্ষণের মামলায় পুলিশ হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ীতে ওই যুবককে আটক করে।

    রোববার রাত ৮ টায় হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামে ওই যুবতীর বাড়ির পাশে বাঁশঝাঁড়েরর বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে।

    আটককৃত যুবক হলেন, উপজেলা হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা মোঃ ইউনুচের ছেলে মোঃ ফিরোজ (২৮)।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সর্ম্পক গড়ে বিয়ের প্রলোভনে রোববার রাত ৮ টায় ওই যুবতীকে বাড়ির পাশের বাঁশঝাঁড়ে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে আটককৃত যুবক মোঃ ফিরোজ। এই ঘটনায় ওই যুবতী রোববার সকালে থানায় মামলা করে। পরে ওই দিন বিকেলে পুলিশ ওই যুবককে হাজীরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের নিজ বাড়ীতে থেকে গ্রেফতার করে। সোমবার সকালে ধর্ষণের শিকার ওই যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা হাসপাতালে নেওয়া হয়।

    এদিকে মঙ্গলবার আটককৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এস.আই) শ্রীকান্ত।

    এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ধর্ষণের অভিযোগে আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার ওই যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ