ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হবে: জেলা প্রশাসক

     নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হবে: জেলা প্রশাসক
    ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (বিপিএম,পিপিএম) মোহাম্মদ সাইফুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন । অন্যদের মধ্যে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
     
    অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, নির্বাচনী পরিবেশ সুুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে দৌলতখানে ইউপি নির্বাচনকে ঘিরে কয়েকটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এগুলোর তদন্ত চলছে। নির্বাচনী আচরণবিধি লঙগনের অপরাধে কয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ, র‌্যাব ও  বিজিবি মোতায়েন থাকবে। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী  প্রার্থীরা অংশগ্রহণ করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ