ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • রাঙ্গাবালীতে সম্পত্তি রক্ষার দাবিতে রাস্তায় ৩১ পরিববার

    রাঙ্গাবালীতে সম্পত্তি রক্ষার দাবিতে রাস্তায় ৩১ পরিববার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় ভূমিদস্যু চক্রের গ্রাস থেকে নিজেদের সহায়-সম্পত্তি রক্ষার দাবিতে রাস্তায় নেমেছেন ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের লোকজন। এ উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন বঙ্গবাজার এলাকায় মানববন্ধন করেছেন তারা।


    মানববন্ধন কর্মসূচিতে ভূমিদস্যু চক্রের ছোবলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামে স্থানীয় খাইরুল ইসলাম আবিরের নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র গড়ে উঠেছে।

    তারা জানান, গত এক বছরে এই চক্রটি ৩১টি পরিবারের একই ইউনিয়নের গহিনখালী বাজারের আশপাশের বাহেরচর মৌজার ভিটেবাড়ি, পুকুর, ঘের ও বাণিজ্যিক জমি জবরদখল করে চলছে। কেউ এর প্রতিবাদ করলেই হামলা-মামলা ও হুমকি-ধামকি দিয়ে দাবিয়ে রাখছে চক্রটি।


    ভুক্তভোগীদের একজন আলমগীর খাঁর দাবি, সম্প্রতি তার নিজের জমি রক্ষার জন্য খাইরুল নিজেই ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। শুধু তাই নয়, তার অবশিষ্ট জমিও দখল করে এ কর্মসূচির দিন ঘর নির্মাণ করছে চক্রটি। বাচ্চু হুজুর নামের অপর এক ভুক্তভোগীর দাবি, তার বসতবাড়ি ও পুকুর দখল করে নিয়েছে খাইরুল বাহিনী। একই রকম অভিযোগ তুলছেন অন্যান্যরাও।

    এ বিষয়ে অভিযুক্ত খাইরুল ইসলাম আবির বলেন, ‘আমার বাবা ১ একর ১৫ শতক সরকারি জমি বন্দোবস্ত নিয়েছেন। আমার প্রয়োজনীয় সব কাগজপত্র রয়েছে। সার্ভেয়ার জমি মেপে পিলার দিয়ে বুঝিয়ে দিয়েছেন। তবুও একদল মানুষ আমার জমি দখল করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিচ্ছে।’

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘চিহ্নিত ভূমিদস্যু, দখলবাজ, ভূমি দালাল ও চাঁদাবাজ খাইরুলসহ তার বাহিনীর হাত থেকে রক্ষা ও তাদের বিচার দাবি’ লেখা সম্বলিত ব্যানার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।


     
    এ কর্সূচিতে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের সদস্যের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক লোক অংশ নেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ