ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • পাথরঘাটায় ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল

    পাথরঘাটায় ৩ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন দাখিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় ইউনিয়ন ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।  মঙ্গলবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে সকাল ১০ টা বিকেল ৫টা পর্যন্ত এ খবর পাওয়া গেছে।

    তারা হলেন, পাথরঘাটা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, তিনি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক, রায়হানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রুপক, তিনি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নাচনাপাড়া ইউনিয়নরে মিরাজ হোসেন, তিনি ঢাকা সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।

    এদিকে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন জানান, ইলেকশন কমিশন তৃতীয় ধাপে তফসিল ঘোষণার পর প্রার্থীরা তাদের দলীয় মনোনয়নপত্র কেনার পর থেকে দলের মধ্যে মাষ্টার মাইন্ড তৈরী হয়েছে। আমরা তা চিহ্নিত করেছি। বিগত দিনে যারা দলের মধ্যে থেকে নৌকা ছিদ্র করেছে তারা এবার ধরা পড়েছে।

    জননেত্রী এ বছর তাদের দলীয় মনোনয়ন দেননি। ভবিষ্যতেও তারা কোন নির্বাচনে মনোনয়ন পাবে না। তিনি বলেন, আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে পাথরঘাটায় ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোট ১৫টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যে মাষ্টার মাইন্ডের লোকেরা বিদ্রোহী প্রার্থী হয়েছে। আগামী ১১ তারিখের মধ্যে এরা যদি সরে না দাঁড়ায় এদেরকে এই নির্বাচনের মধ্যেই জনগণ বিচার করবে বলে জানান তিনি।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ