ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • আমতলীতে গৃহনির্মান বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

    আমতলীতে গৃহনির্মান বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা
    গৃহনির্মান বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে মুজিব শত বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে  গৃহনির্মান বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির  সভা বুধবার উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে  তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।  

    সভায় উপস্থিত ছিলেন. আমতলী পৌরসভার মেয়র  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মতিয়ার রহমান,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের  সভাপতি অ্যাড: এম এ কাদের মিয়া, আমতলী সদর ইউপি চেয়ারম্যান  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোতাহার  উদ্দিন  মৃধা. আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান , বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক,  সোহেলী পারভীন মালা, অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি, রফিকুল ইসলাম রিপনসহ সাংবাদিক ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় উপজেলার ৭টি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে  ৪০টি  গৃহনির্মানের বিষয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় পৌর মেয়র মতিয়ার রহমান আমতলী পৌরসভা এলাকায় ঘরবিহিন মানুষের জন্য কোন বরাদ্ধ না  থাকায়  ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এসময় তিনি আরো বলেন, আমতলী পৌরসভার ভূমিহীন ঘরবিহিন মানুষের  ঘর নির্মাণের জন্য মানণীয় প্রধান মন্ত্রীর সাথে দেখা করে তাদের  দুঃখ কষ্টের কথা জানাবো। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের ঘর নির্মাণের জন্য ব্যবস্থা নিবেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ