ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • কবুতরের সঙ্গে শত্রুতা!

    কবুতরের সঙ্গে শত্রুতা!
    কবুতরের সঙ্গে শত্রুতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে বাড়ির ছাদ থেকে চুরি যাওয়ার তিন দিন পরে বস্তাবন্দি অবস্থায় একই বাড়ির একটি পরিত্যক্ত পুকুর থেকে সোমবার (১ নভেম্বর) সন্ধ্যার পর ৩৬টি কবুতর উদ্ধার করা হয়েছে।

    সোমবার সন্ধ্যার পর ওই পরিত্যক্ত পুকুরে দুটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে চুরি যাওয়া কবুতরের মালিক প্রবাসী আল মামুনের স্ত্রী আমেনা বেগমের সন্দেহ হয়। পরে তিনি বস্তা দুটি পুকুর থেকে উদ্ধার করে বাড়ির আঙিনায় নিয়ে আসেন। এ সময় বস্তা দুটির মুখ খুলে দেখতে পান ভেতরে অনেকগুলো ইটের টুকরো এবং চুরি যাওয়া ওই ৩৬টি মৃত কবুতর।

    সূত্র জানায়, উপজেলার চলাভাঙ্গা গ্রামের প্রবাসী আল মামুন তার বসতবাড়ির ছাদে ১৮ জোড়া উন্নত ফেন্সি জাতের (বিদেশি) কবুতর পুষতেন। যার বাজারমূল্য ছিল প্রায় দেড় লাখ টাকা।

    গত শুক্রবার সকালে আল মামুনের স্ত্রী আমেনা খাতুন কবুতরকে খাবার দিতে গিয়ে দেখেন ঘরের মধ্যে একটি কবুতরও নেই। তখন তিনি ভেবেছিলেন হয়তো বা কবুতরগুলো কেউ চুরি করে নিয়ে গেছে। তিন দিন পর তা মৃত অবস্থায় উদ্ধার করা হলো।

    এ বিষয়ে প্রবাসী মামুনের ভাই নজরুল ইসলাম জানান, অবুঝ প্রাণীগুলোকে এভাবে মেরে ফেলা অমানুষের কাজ।

    কবুতর মালিক প্রবাসী মামুনের স্ত্রী আমেনা খাতুন বলেন, কবুতরগুলোকে আমি সন্তানের মতো পরিচর্যা করতাম। কবুতরগুলো মেরে না ফেলে নিয়ে গেলেও এতটা কষ্ট পেতাম না।

    এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ