ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চরফ্যাসনে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২

    চরফ্যাসনে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২
    চরফ্যাসনে যাত্রীবাহী বাস খাদে, আহত ২২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসন উপজেলার পানির কল রাস্তার মাথা সংলগ্ন যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে চরফ্যাসন- দক্ষিণ আইচা সড়কের এওয়াজপুর ইউনিয়নের পানিরকল রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    আহতদের মধ্যে শিশু, নারী পুরুষ যাত্রী রয়েছেন। এর মধ্যে গুরুতর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। জানা যায়, বুধবার দুপুরে বাসটি (ভোলা ব- ০৫০০৫৪) চরফ্যাসন থেকে দক্ষিণ আইচা যাত্রী নিয়ে আসছিলেন । পানিরকল রাস্তার মাথায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

    শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় কোন নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেস্টা চালাচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ