ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • আরজে নীরবের জামিন নামঞ্জুর

    আরজে নীরবের জামিন নামঞ্জুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গুলশান থানায় প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নীরবের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

    বুধবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন। একই আদালত গত ২৮ অক্টোবর আরজে নীরবকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

    জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আলমগীর হোসেন জানান, ১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এ মামলায় গত ২৮ অক্টোবর আরজে নীরবকে গ্রেপ্তার দেখানো হয়। এদিন আরজে নীরবের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

    উল্লেখ্য, গত ৮ অক্টোবর আরজে নীরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নীরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে আবার কারাগারে পাঠানো হয়। এরপর গুলশান থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ