ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ল্যানসেট প্রতিবেদন

    তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে একজনের মৃত্যু

    তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে একজনের মৃত্যু
    তাপমাত্রার বৃদ্ধির কারণে প্রতি মিনিটে একজনের মৃত্যু/ ছবি: এএফপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে প্রতি মিনিটে অন্তত একজন মানুষের মৃত্যু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৫ এর প্রতিবেদনে এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

    ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এবং ৭০টিরও বেশি একাডেমিক ও জাতিসংঘ সংস্থার ১২৮ জন বিশেষজ্ঞের সমন্বয়ে এই গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


    প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ওপর বিশ্বের নেশার মতো নির্ভরতা শুধু জলবায়ুকে নয়, মানুষের জীবন ও স্বাস্থ্যকেও বিপর্যস্ত করছে। বিষাক্ত বায়ুদূষণ, দাবানল, ডেঙ্গুর মতো সংক্রামক রোগের বিস্তার এবং চরম তাপপ্রবাহে কারণে প্রতি বছর লাখ লাখ মানুষের মৃত্যু ঘটছে।

    গবেষণার তথ্য মতে, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে গড় হিসাবে প্রতি বছর ৫ লাখ ৪৬ হাজার মানুষ তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে মারা গেছে, যা প্রতি মিনিটে একজন মৃত্যুর সমান। ১৯৯০-এর দশকের তুলনায় এই মৃত্যুহার ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত চার বছরে গড়ে একজন মানুষ বছরে ১৯ দিন প্রাণঘাতী তাপে আক্রান্ত হয়েছেন। উচ্চ তাপমাত্রার কারণে ২০২৪ সালে ৬৩৯ বিলিয়ন শ্রমঘণ্টা নষ্ট হয়েছে, যা অনুন্নত দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ ক্ষতিসাধন করেছে।

    এ গবেষণায় নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষক ড. মারিনা রোমানেলো বলেন, এই প্রতিবেদনটি এক নির্মম বাস্তবতা তুলে ধরেছে। বৈশ্বিক উষ্ণতার জন্য বিশ্বজুড়ে স্বাস্থ্য ও জীবিকা ধ্বংস হচ্ছে। যতদিন আমরা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা না কমাব, ততদিন এ ধ্বংস অব্যাহত থাকবে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ