ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

     মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
    মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ উপলক্ষে তিনদিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে জাতীয় পতাকা উওোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি সাইদ আহমেদ ও কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার আসাদুর রহমান।

    উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস মহড়া ও প্যারেড প্রদর্শন করেন মনপুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।

    পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মনপুরা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার মোঃ সোহেল। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অঞ্জলী রাণী দাস সহ অন্যান্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ