ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ফেসবুকে বাড়ছে অর্থ আয়ের সুবিধা

     ফেসবুকে বাড়ছে অর্থ আয়ের সুবিধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের কাজের বিনিময়ে অর্থ দেওয়ার দিকে নজর দেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মূলত অ্যাপল যেকোনো কন্টেন্ট থেকে ত্রিশ শতাংশ ফি নেয়। তাতে আয় অনেকটা কম হয় কন্টেন্ট ক্রিয়েটরদের। তাই কন্টেন্ট ক্রিয়েটররা যাতে আরো বেশি আয় করতে পারেন, তা নিশ্চিত করতে সাবস্ক্রিপশনের হালনাগাদ করছে ফেসবুক।

    বুধবার (৩ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এমন তথ্য দিয়েছেন।

     

    তিনি বলেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তাদের সাবস্ক্রিপশনের একটি প্রচারমূলক লিংক চালু করছি। লোকজন যখন এই লিংক ব্যবহার করে সাবস্ক্রিপশন করবেন, তখন কন্টেন্ট ক্রিয়েটররা কর বাদে নিজেদের আয় করা অর্থ পাবেন।

    তিনি আরো বলেন, ক্রিয়েটররা তাদের ভিউয়ারদের আরো বেশি স্বত্ব পাবেন। তারা যাতে নতুন সাবস্ক্রাইবারদের সবার ইমেল অ্যাড্রেস ডাউনলোড করতে পরেন, তাদের সেই সক্ষমতা দেওয়া হবে।

    একটি বোনাস কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানান মার্ক জাকারবার্গ। তিনি বলেন, এতে প্রতিটি নতুন সাবস্ক্রাইবারের জন্য ক্রিয়েটরদের অর্থ পরিশোধ করা হবে। চলতি গ্রীষ্মে ঘোষিত ১০০ কোটি মার্কিন ডলার ক্রিয়েটর বিনিয়োগের অংশ হিসেবে তাদের অর্থ দেওয়া হবে।

    এদিকে ফেস রিকগনিশন বন্ধের ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এই প্রযুক্তির সাহায্যে ছবি বা ভিডিওতে ব্যবহারকারীকে শনাক্ত করতে পারে ফেসবুক।

    ব্যবহারকারীদের শঙ্কা এবং নীতিনির্ধারকদের চাপের মুখে সুবিধাটি বন্ধের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি। বলা হয়েছে, ফেস রিকগনিশন প্রযুক্তি এখন অনেকটা নিখুঁতভাবেই চেহারা শনাক্ত করতে পারে। আর সেই সঙ্গে প্রযুক্তিটির সম্ভাব্য অপব্যবহার নিয়ে শঙ্কা রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ