ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • ভোলায় পালন হয়নি বাস-ট্রাক ধর্মঘট !

    ভোলায় পালন হয়নি বাস-ট্রাক ধর্মঘট !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ডিজেল এবং তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাস ও ট্রাক ধর্মঘট চললেও ভোলায় ধর্মঘট  পালিত হচ্ছে না। সকাল থেকেই সবকিছু স্বাভাবিক ভাবে চলাচল করছে। জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাসগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। বাস এবং ট্রাকে বাড়তি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। 

    চালকরা জানিয়েছেন, যাত্রী ও পণ্য পরিবহনের স্বার্থে তারা ধর্মঘট না করে সেবা দিয়ে যাচ্ছেন।

    চরফ্যাশন থেকে চট্টগ্রামগামী বাসের যাত্রী চালক মোঃ বাবুল জানান, তার গাড়িতে মহিলা বাচ্চা সহ অসংখ্য যাত্রী থাকায় মানবিক কারণে তার গাড়ি ছাড়তে হয়। যাত্রীদেরকে গন্তব্য স্থানে পৌঁছে দেয়ার পরে ধর্মঘট পালন করবেন। যেহেতু গাড়িতে যাত্রী রয়েছে এখন যাত্রার নামে দেয়া সম্ভব না।

    চট্টগ্রামগামী ট্রাক চালক বলেন, গাড়িতে মাল লোড করা হয়েছে, যাবে কলাপাড়া থেকে গৌরীপুর। মালামাল আনলোড করার পরে ধর্মঘট পালন করবে। এখন যেহেতু মাল লোড করা হয়েছে পৌঁছে তো দিতেই হবে।

    চট্টগ্রামগামী বাসের যাত্রী বাদন বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে বাস চালক অতিরিক্ত ভাড়া নিচ্ছে। তবুও প্রয়োজনের কারণে অতিরিক্ত ভাড়া দিয়েই  যেতে হচ্ছে তাদের। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ