ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ১৫

    দৌলতখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

    দৌলতখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
    দৌলতখানে মেম্বার প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় ২টি নির্বাচনী ক্যাম্প ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। শনিবার(৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেরানী বাজারে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।

    পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে চরপাতা ২ নং ওয়ার্ডের কেরানী বাজারে মোরগ প্রতীকের মেম্বার প্রার্থী মো. সেলিমের  নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মো. নুরে আলমের কর্মী-সমর্থকরা। এসময় সেলিমের কয়েকজন সমর্থককে মারধর করা হয়। খবর পেয়ে মেম্বার প্রার্থী সেলিমের  কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘষের্র ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে দু’পক্ষের কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করে।

    মোরগ প্রতীকের প্রার্থী  সেলিম জানায়, আমার কর্মী-সমর্থকরা প্রচারণা শেষে কেরানী বাজারে নির্বাচনী ক্যাম্পে গেলে ফুটবল প্রতীকের প্রার্থী নুরে আলমের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের কর্মীরা আমার কর্মীদের মারধর ও নির্বাচনী ক্যাম্পের আসবাবপত্র ভাঙচুর করে। পরে ৯৯৯-এ ফোন করলে দৌলতখান থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিপক্ষের হামলায় আমার ৬ জন কর্মী আহত হয়েছেন। ঘটনার সত্যতা অস্বীকার করে ফুটবল প্রতীকের প্রার্থী নুরে আলমের সমর্থকরা জানায়, নির্বাচনী প্রচারণা চালানোর সময় মেম্বার প্রার্থী সেলিমের সমর্থকরা  তাদের ওপর হামলা চালায় ও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে ।

     দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান,  সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে।  তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ