ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • মোবাইলে বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করবেন যেভাবে

    মোবাইলে বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল অপারেটরদের নিত্য নতুন সার্ভিস সম্পর্কে জানাতে বিজ্ঞাপনের এসএমএস বা ক্যাম্পেইন সহায়ক ভূমিকা পালন করলেও অনেক সময় এটি বিরক্তিকর পর্যায়ে পৌঁছায়। এজন্য এটি প্রয়োজনে বন্ধ করতে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সংক্রান্ত সার্ভিস চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

    শনিবার (২৪ এপ্রিল) বিটিআরসি জানায়, ক্ষেত্রবিশেষে গ্রাহকদের নিকট এসব এসএমএস বা ক্যাম্পেইন বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। তাই গ্রাহকদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ‘ডু নট ডিস্টার্ব (ডিএনডি)’ সার্ভিসটি চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    যেভাবে বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করবেন

    গ্রামীণফোন গ্রাহকরা বিজ্ঞাপনের এসএমএস বন্ধ করতে পারবেন *১২১*১১০১# এই নম্বরে ডায়াল করে। পুনরায় অফার এসএমএস চালু করতে *১২১*১১০২# এই নম্বরে ডায়াল করতে হবে।

    বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৭*১*২*১# নম্বরে। রবি ও এয়ারটেল গ্রাহকরা এসএমএস বন্ধ করতে পারবেন *৭# নম্বরে ডায়াল করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ