ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • প্রবাসীদের সেবায় কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রবাসীদের সেবায় কূটনীতিকদের আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার স্থানীয় সময় সকালে লন্ডনে তার আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন।

    প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি নয়, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। সরকার প্রধান বলেন, একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রফতানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

    শেখ হাসিনা বলেন, বর্তমান বিশ্বে এককভাবে কেউ এগিয়ে গিয়ে উন্নতি করতে পারে না। এখন সম্মিলিত একটা প্রচেষ্টাও দরকার। সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা কূটনৈতিক মিশনের বিরাট দায়িত্ব রয়েছে।

    শেখ হাসিনা রফতানি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
    তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এই মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।’

    ইংলিশ হেরিটেজ ব্লু প্লেগ অ্যান্ড দ্য মার্বেল প্লেগ প্রবাসী বাংলাদেশিদের আরও সহজে পরিসেবা দেওয়ার জন্য বিদ্যমান বিএইচসি-র পাশে একটি নতুন ভবনে খোলা হয়েছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ অন্যদের মধ্যে বিএইচসিতে উপস্থিত ছিলেন।

    সূত্র : বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ