ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • র‌্যাব-৮’র অভিযানে মাদারীপুরে ১২‘শ কেজি জাটকা উদ্ধার, আটক ১

    র‌্যাব-৮’র অভিযানে মাদারীপুরে ১২‘শ কেজি জাটকা উদ্ধার, আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরে ১২‘শ কেজি জাটকাসহ জাহাঙ্গীর শেখ (৫২) নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয় । আটককৃত জাহাঙ্গীর শেখ রাজৈর উপজেলার বৌলগ্রমের মাজিদ শেখের ছেলে।

    শনিবার (২৪ এপ্রিল ) ভোরে  মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ হাসিনা মহাসড়কে সদর উপজেলার আছমত আলী খান সেতুর টোলপ্লাজার সামনে থেকে ১ হাজার ২০০ কেজি জাটকা উদ্ধার করে।  পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত মাছ ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। 

    র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদে শনিবার ভোরে শরীয়তপুর থেকে একটি মিনি ট্রাকে করে জাটকা নিয়ে মোস্তফাপুরের উদ্দেশ্যে রওনা করেছে। ওই সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো: সাইফুদ্দিন গিয়াস যৌথ অভিযান চালায়। 

    আছমত আলী খান সেতু সংলগ্ন টোলপ্লাজার সামনে থেকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা পরিবহন করার অপরাধে জাহাঙ্গীর শেখ নামে মাছ ব্যবসায়ীকে ১হাজার ২০০ কেজি জাটকাসহ আটক করে। আটককৃত ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুদ্দিন গিয়াসের উপস্থিতে উদ্ধারকৃত জাটকা ইলিশ সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ