ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ : জেলা প্রশাসক

    নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ : জেলা প্রশাসক
    বাউফলের নওমালা ও সূর্যমনি ইউপি’র নির্বাচন উপলক্ষে সোমবার দুপুর ১২টায় সংবাদকর্মী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মানে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বাউফলের নওমালা ও সূর্যমণি ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

    তিনি বলেন, বাউফল একটি শিক্ষিত জনপদ এবং প্রধান নির্বাচন কমিশনারের বাড়ি। এই জনপদের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সকলের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে-অপরের প্রতি সহিষ্ণুতা ও সম্মান প্রদর্শন করলে নির্বাচন নিরপেক্ষ, অবাধ, স্বচ্ছ এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ব্যত্যয় আমারা হতে দেব না।

    বাউফলের নওমালা ও সূর্যমনি ইউপি’র নির্বাচন উপলক্ষে সোমবার দুপুর ১২টায় সংবাদকর্মী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন।

    সভায় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট শহিদুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাহেব আহমেদ চৌধুরী, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার মো. কামারুজ্জামান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ