ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • তজুমদ্দিনে স্কুলের হাজিরা খাতা জব্দ, ছাড়িয়ে নিতে তদ্বির

    তজুমদ্দিনে স্কুলের হাজিরা খাতা জব্দ, ছাড়িয়ে নিতে তদ্বির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার একটি প্রাইমারি স্কুল পরিদর্শন কালে ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করেছেন। ৯ দিন অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে ফেরত না দেয়ায় খাতা ছাড়িয়ে নিতে দেন-দরবার করছেন ওই স্কুলের প্রধান শিক্ষক।

    সূত্রমতে জানাগেছে, গত ১ নভেম্বর উপজেলার ১০২ নং পশ্চিম আড়ালিয়া পণ্ডিতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম। এসয়ম তিনি খাতা অসম্পন্ন থাকার অজুহাতে ১ম থেকে ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রী হাজিরা খাতা জব্দ করে নিয়ে আসেন। একটি সূত্র জানায়, চাহিদা পূরণ না হওয়ায় ৯ দিন অতিবাহিত হলেও কারণ দর্শানো নোটিশ বা খাতা ফেরত দেননি উপজেলা শিক্ষা কর্মকর্তা।
     
    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, নভেম্বরের ১ তারিখে তিনি স্কুল পরিদর্শনে যান। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকে শিক্ষার্থীদের হাজিরা খাতা শূন্য পাওয়া গেলে তা জব্দ করে হেফাজতে আনা হয়েছে। ৯ দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা না নিয়ে সময় ক্ষেপণ করে খাতা আটকিয়ে রেখে টাকা দাবীর বিষয়ে জানতে চাইলে বলেন, দুই একদিনের মধ্যে নোটিশ প্রদান করা হবে।

    ভোলা জেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার বলেন, হাজিরা খাতা আটকিয়ে রাখার ব্যাপারে জানা নেই। অনিয়ম বা গাফিলতির বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ