ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • গলাচিপায় মক ভোটিং অনুষ্ঠিত

    গলাচিপায় মক ভোটিং অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে প্রথমবারের মতো পটুয়াখালীর গলাচিপার একটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। এ প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত পানপট্টি ইউনিয়নের ৯টি কেন্দ্রেই ‘মক ভোটিং’ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পানপট্টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতির সাথে সাধারণ ভোটারদের পরিচয় করাতে মক ভোটিং অনুষ্ঠিত হয়।
    সরেজমিনে পানপট্টির বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে মক ভোটিং এ অংশ নিতে দেখা গেছে। ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে আসা নারী ভোটার রাশিদা বেগম বলেন, ‘আগে ইভিএম নিয়া ম্যালা কতা হুনছি। আমি আইজ নিজে দেইখ্যা আইছি। এইডা আমার ধারে সহজ মনে অইছে। প্রথম দিকে ভয় পাইছিলাম।’ একই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের মো. হানিফ সরদার বলেন, ‘ এই ম্যাশিনে ছয়-চুরি করার কায়দা নাই। আগের চেয়ে কম সময় ভোট দেওন যায়।’

    এ বিষয়ে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শহিদুল হক বলেন, ‘সকালের দিকে সাধারণ ভোটাররা কম আসলেও দুপুরের দিকে অনেকে এসে মক ভোটিং এ অংশ নিচ্ছেন। তারা সহজেই ইভিএম পদ্ধতিকে গ্রহণ করেছেন।’

    এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মক ভোটিং এর জন্য কয়েকদিন ধরে নির্ধারিত ইউনিয়ন পানপট্টিতে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলে। আশা করি সাধারণ ভোটাররা ১১ নভেম্বর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসবেন।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ