ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • নিউইয়র্ক ট্রাফিক পুলিশে আরও ১২০ বাংলাদেশি

    নিউইয়র্ক ট্রাফিক পুলিশে আরও ১২০ বাংলাদেশি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগের ট্রাফিক এজেন্ট হিসেবে আরও ১২০ বাংলাদেশি যোগ দিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দফতরে নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে পুলিশ একাডেমির প্রশিক্ষণ শেষ ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট চাকরির দায়িত্বভার গ্রহণ করেন। অংশ নেয়া ১৮১ জনের মধ্যে ১২০ জনই বাংলাদেশি। আর একাডেমির প্রশিক্ষণকালে সবচেয়ে বেশি নম্বর পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশি। তার নাম রাফি কামাল।

    ১৮১ জন নতুন ট্রাফিক পুলিশ এজেন্ট নিউইয়র্কের ৫টি বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন। আগামী ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষণ শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনি কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন।

    ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— রিকি মরিসন, সকুনবি এলুফেমি, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র এজেন্ট খান শওকত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ