ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দৌলতখানে ভোট কিনতে বাধা দেওয়ায় প্রার্থীর ছেলেকে মারধর

    দৌলতখানে ভোট কিনতে বাধা দেওয়ায় প্রার্থীর ছেলেকে মারধর
    দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি শাহিন ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (ফুটবল প্রতীকের) মেম্বার প্রার্থী অহিদ হাওলাদারের ছেলে শাহিন হাওলাদেরকে ভোট কিনতে বাধা দেওয়ায় বেধরক পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ প্রার্থী তানজিল হোসেন মামুনের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দৌলতখান থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


    আহত শাহিন জানায়, ‘গত মঙ্গলবার রাতে দক্ষিণজয়নগর ৭নম্বর ওয়ার্ডের তাদের প্রতিপক্ষ (সিলিং ফ্যান ) মেম্বার প্রার্থী তানজিল হোসেন মামুন বিভিন্ন বাড়িতে গিয়ে টাকা দিয়ে ভোট কিনছেন। খবর পেয়ে তিনি সেখানে গেলে  প্রতিপক্ষ প্রার্থী মামুন লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তার আরও তিন সমর্থক আহত হয়। তারা হলেন,মো. তানভীর ,নুরুউদ্দিন, আরিফ। তারা দৌলতখান হাসপতালে চিকিৎসাধীন।

    অভিযুক্ত প্রার্থী মামুন বিষয়টি অস্বীকার করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ