ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • তজুমদ্দিনে হতদরিদ্র পরিবারের মাঝে রেশন কার্ড বিতরণ

     তজুমদ্দিনে হতদরিদ্র পরিবারের মাঝে রেশন কার্ড বিতরণ
    চাঁচড়া ইউনিয়ন পরিষদ মাঠে রেশন কার্ড ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে ২২২ জন হতদরিদ্র পরিবারের মাঝে রেশন কার্ড বিতরণ করা হয়েছে।  বুধবার সকাল ১১ টায় উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ মাঠে এ রেশন কার্ড ও চাল বিতরণ করা হয় । কার্ড ও চাল বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন বলেন, একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার ব্যবস্থা করেন। শেখ হাসিনা যখনেই রাষ্টীয় ক্ষমতায় থাকেন তখনেই এ দেশের ব্যপক উন্নয়ন হয়।

    তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তজুমদ্দিনের অধিকাংশ এলাকায় নদী ভাঙ্গন রোধে ব্লক স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। অথচ মেজর হাফিজ ২৩ বছর ধরে এই এলাকার এমপি ছিলেন তজুমদ্দিন অধিকাংশ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তিনি নদী ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু হাওলাদার প্রমুখ।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ