ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ইথিওপিয়ায় জাতিসংঘের আরও ৭২ কর্মী আটক

    ইথিওপিয়ায় জাতিসংঘের আরও ৭২ কর্মী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার জাতিসংঘের হয়ে কাজ করা ৭২ জন গাড়িচালককে আটক করেছে ইথিওপিয়া কর্তৃপক্ষ। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

    ইথিওপিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব খাদ্য সংস্থা-WFP’র হয়ে কাজ করেন আটক হওয়া গাড়ি চালকরা। দেশটির সংঘাত কবলিত উত্তরাঞ্চল থেকে তাদের আটক করা হয় বলে জানা গেছে। জাতিসংঘের ২২ কর্মীকে আটকের একদিনের মাথায় আবারও হলো এমন ঘটনা।

    জাতিসংঘ মুখপাত্র জানান, আফার প্রদেশের রাজধানীতে চালানো হয় এ ধরপাকড়। বিদ্রোহী অধ্যুষিত টাইগ্রের সাথে যোগাযোগের একমাত্র পথ অঞ্চলটি। তবে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। আটককৃতদের মুক্তির ব্যাপারে সরাসরি ইথিওপিয়া সরকারের সাথে যোগাযোগের কথা জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র।

    এদিকে, ইথিওপিয়ায় গণগ্রেফতার নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার কমিশন। আর, দেশটিতে বিদ্যমান অভ্যন্তরীণ গোলযোগের সুযোগে রাজধানী আদ্দিস আবাবার আরও কাছাকাছি চলে এসেছে টাইগ্রের বিদ্রোহীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ