ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • চরফ্যাসনে জিটুপি বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

    চরফ্যাসনে জিটুপি বাস্তবায়নে চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জিটুপি(গভর্নমেন্ট টু পার্সন) ভাতা বিতরণ কার্যক্রমের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় চরফ্যাসন উপজেলা পরিষদ প্রশাসনিক সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও  উপজেলা সমাজসেবা অধিদপ্তর এই সেমিনারের আয়োজন করেছে।

    উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন প্রধান অতিথি এবং ভাইস চেয়ারম্যান মোঃ ছাদেক মিয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান, জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মোঃ হোসেন মিয়া, জাহানপুর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার, কাউন্সিলর আকতারুল আলম সামু, তথ্য সেবা কেন্দ্রের উদ্যেক্তা আঃ রহিম, সাংবাদিক জামাল মোল্লা প্রমুখ। সেমিনারটি পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন।

    বক্তারা বলেন, জিটুপি হচ্ছে সরকারি অর্থ সরাসরি সুবিধাভোগীর কাছে পৌছে দেয়ার একটি পদ্ধতি। ভাতাভোগীরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা গ্রহণ করায় স্বাচ্ছন্দ বোধ করছেন। এটিকে আরো স্বচ্ছ এবং গতিশীল করা দরকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ