ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • অতিরিক্ত ভাড়া নিলেই রুট পারমিট বাতিল

    অতিরিক্ত ভাড়া নিলেই রুট পারমিট বাতিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অতিরিক্ত ভাড়া নিলেই বাসের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব মো. নজরুল ইসলাম।

    বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় বেশি ভাড়া নিলে বাসগুলোকে ‘ডাম্পিং’ করা হবে বলেও জানান তিনি।

    নজরুল ইসলাম বলেন, বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটর করা হচ্ছে। যা চলমান থাকবে।

    তিনি বলেন, সরকার নির্ধারিত নতুন ভাড়ার বেশি আদায়ের অভিযোগ পেলে আপাতত আর্থিক জরিমানা ও বাড়তি ভাড়ার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হচ্ছে। এরপরও বাড়তি ভাড়া নিলে বাসকে ডাম্পিং করাসহ রুট পারমিট বাতিল করব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ