ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ২৪ ঘণ্টায় ৭টি বিভাগে করোনায় কেউ মারা যায়নি

    ২৪ ঘণ্টায় ৭টি বিভাগে করোনায় কেউ মারা যায়নি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯০৭ জনে। ঢাকা বিভাগ বাদে ৭টি বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন।

    গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২৩১ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।
    আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৩৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৯৬টি নমুনা সংগ্রহ এবং ১৯ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া  ব্যক্তি পুরুষ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৬৩ জন এবং নারী ১০ হাজার ৪৪ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। মারা যাওয়া  ব্যক্তি ঢাকা বিভাগের। তিনি সরকারি হাসপাতালে মারা গেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ