ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ১ম থেকে ৩য় ধাপ : বিনাভোটে চেয়ারম্যান ২৫২ জন

    ১ম থেকে ৩য় ধাপ : বিনাভোটে চেয়ারম্যান ২৫২ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ২৫২ জন। এর মধ্যে প্রথম ধাপে ৭২ জন, দ্বিতীয় ধাপে ৮০ জন এবং তৃতীয় ধাপের ১০০ জন রয়েছেন।

    তৃতীয় ধাপের ইউপি নির্বাচন ২৮ নভেম্বর হওয়া কথা রয়েছে। তবে বৃহস্পতিবার (১১ নভেম্বর) এই ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এরপরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের তালিকা চূড়ান্ত করা হয়।

    ইসির তথ্যমতে, প্রথম ধাপের ২০৪ ইউপিতে ২৮ জন চেয়ারম্যান ও গত ২০ সেপ্টেম্বর একই ধাপের ১৬০টিতে ৪৪ জন চেয়ারম্যান, দ্বিতীয় ধাপের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ৮০ জন এবং তৃতীয় ধাপে ১০০ জন প্রার্থী বিনাভোটে চেয়ারম্যান হয়েছেন।

    এ ছাড়া তৃতীয় ধাপ পর্যন্ত সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৯৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ৪৬ জন, দ্বিতীয় ধাপে ২৭৯ জন এবং তৃতীয় ধাপে ৪৬৯ জন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    সংশ্লিষ্টরা জানান, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। যেসব দল এ নির্বাচনে অংশ নিয়েছে তাদের কোনোটি সব ইউনিয়ন পরিষদে প্রার্থী দেয়নি। এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সংখ্যা বাড়ছে। পাশাপাশি সরকারি দলের প্রার্থীর পাশাপাশি অনেক স্থানেই বিদ্রোহীরা প্রার্থী হচ্ছেন।

    উল্লেখ্য, চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ