ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ‘টেন্ডার-চাকরি-বদলির তদবির করবেন না’

    ‘টেন্ডার-চাকরি-বদলির তদবির করবেন না’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সেই স্ট্যাটাসে টেলিটক, ফেসবুকে তার বন্ধু তালিকায় যুক্ত হওয়ার জন্য অনেকের অনুরোধ পাঠানো এবং বিভিন্ন বিষয়ে তদবির করার বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

    মোস্তাফা জব্বার তার ফেসবুক আইডির বন্ধু তালিকায় যুক্ত হতে অনেকে অনুরোধ পাঠান, সেই কথাও তুলে ধরে লিখেছেন, বন্ধু হওয়ার অনুরোধ শতকরা ৯৯ ভাগ সঠিক নয়। তাদের নাম ইংরেজি হরফে ও অন্য অনেক যোগ্যতায় আমি গ্রহণ করতে পারছি না। ৫ হাজার থেকে বন্ধুর সংখ্যা ৩ হাজার ৯৫৩-তে নামিয়েছি। প্রয়োজনে আরও কমবে। মনে রাখবেন ফেসবুক বন্ধু পরিচিতদের জন্য।

    ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অনেকের বিভিন্ন তদবিরের অনুরোধ করার প্রসঙ্গ তুলে ধরে সবার প্রতি অনুরোধ জানিয়ে লিখেন, অনুগ্রহ করে টেন্ডার-চাকরি-প্রমোশন-বদলির তদবির করবেন না। এসব আমার সক্ষমতার বাইরে।

    টেলিটকের নেটওয়ার্ক নিয়ে মন্ত্রী লিখেন, প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে টেলিটক ২১০৪ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সেটি গ্রামাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করার জন্য। আমি পুরো বিষয়টা সম্পর্কে সচেতন। টেলিটকের প্রতি আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। কিন্তু টেলিটক অন্য অপারেটরদের মতো সক্ষমতা রাখে না। আপনার ঘরে নেটওয়ার্ক পৌঁছাতে পারলে আমরা খুশি হব। একদিন সেটি আমরা পারব। তবে রাতারাতি পারব না। আশা করি, বিষয়টি অনুধাবন করবেন। আমাকে ম্যাসেজ দেওয়ার দরকার নেই। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ