ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ৫ পুরুষ প্রার্থীকে হারিয়ে সোনিয়া চেয়ারম্যান নির্বাচিত

     ৫ পুরুষ প্রার্থীকে হারিয়ে সোনিয়া চেয়ারম্যান নির্বাচিত
    তানজিন নাহার সোনিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানজিন নাহার সোনিয়া।

    বৃহস্পতিবার অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নির্বাচিত হন তিনি এবং রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তানজিন নাহার সোনিয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
     
    সোনিয়া পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের প্রাক্তন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মো. হাবিবুর রহমান হাবিব মিয়ার কনিষ্ঠ মেয়ে।
    পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগের তানজিন নাহার সোনিয়া (নৌকা) ৬ হাজার ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বশার (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৯৮৬ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান পান ১ হাজার ৯৯৭ ভোট, মোহাম্মদ আবদুস সালাম শরীফ পান ৭৭৫ ভোট, মুহাম্মদ মিজানুর রহমান পান ৩৮১ ভোট ও মো. জয়নাল আবেদীন সিপাই পান ১৩ ভোট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ