ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দৌলতখানে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ টিতে নৌকা ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

    দৌলতখানে ইউপি নির্বাচনে  চেয়ারম্যান পদে ৫ টিতে  নৌকা ও ২ টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলখানে দ্বিতীয় ধাপের ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫  ইউপিতে নৌকা মার্কার প্রার্থী ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দৌলতখান উপজেলায় শান্তিপূর্ণভাবে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই  একটানা ভোটগ্রহণ  চলে। 

    ৭ টি ইউনিয়নের মধ্যে চরখলিফা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম)এ ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা।  বাকি ৬টি ইউনয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে  ইনশৃঙ্খলা  বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে কয়েকজন  আটক  হয়েছে।

    নির্বাচনে  উপজেলার  মদনপুর ইউনিয়নে একেএম নাছির উদ্দিন নান্নু, (নৌকা) মেদুয়া ইউনিয়নে মনজুর আলম (প্রতীক নৌকা), চরপাতা ইউনিয়নে কাজল ইসলাম তালুকদার(নৌকা), উত্তর জয়নগর ইউনিয়নে বশির আহমেদ (নৌকা), দক্ষিণ জয়নগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হাসান বাচ্চু(আনারস), ভবানীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওলাদ   হোসেন(চশমা) নির্বাচিত হয়েছেন। এর আগে চরখলিফা ইউনিয়নে নৌকার প্রার্থী সামীম হোসেন অমি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

    উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন,  শান্তিপূর্ণ পরিবেশে  ভোটাররা নির্বিঘ্ন কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোন সহিংসতা হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ