ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’: পরিকল্পনামন্ত্রী

     জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’: পরিকল্পনামন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামরিক শাসক ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম করার মধ্য দিয়ে জাতির মূল উদ্দেশ্যে পেরেক মেরেছেন। সংবিধানের মূলবাণী অসাম্প্রদায়িকতা, সেটাকে ঘা দিয়ে চলে গেল এবং এখন আমাদের পদে পদে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক আলোচনা সভা এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। দুই সামরিক শাসক (হুসেইন মুহাম্মদ এরশাদ ও জিয়াউর রহমান) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথে মাইন পুঁতে রেখেছেন।


    পরিকল্পনামন্ত্রী বলেন, দায়মুক্তির পরম্পরা হিসেবে হুসেইন মুহাম্মদ এরশাদ আমাদের জাতিসত্তার ওপরে পেরেক মেরেছেন। আমাদের রাষ্ট্রধর্ম ইসলামকে পুনরায় প্রবর্তন করে। সংবিধানের মূলবাণী অসাম্প্রদায়িকতা, সেটাকে সে ঘা দিয়ে চলে গেল এবং সেটা আমাদের পদে পদে বিভ্রান্ত করছে। জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা গেড়ে রেখে গেছে। এ ধরনের আরও অসংখ্য মাইন প্রধানমন্ত্রীর পথে আছে।’

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের দায়মুক্তি দিতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। দায়মুক্তির বিষয়টি অস্বস্তিকর উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইনডেমনিটির মাধ্যমে দায়মুক্তি কোথাও হয়েছে কি না, আমার জানা নেই। ইনডেমনিটির মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন জিয়াউর রহমান।’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,

    প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ইনডেমনিটি অধ্যাদেশকে জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে আইনে পরিণত করে খুনিদের আরও স্বার্থ রক্ষা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ