ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা

    পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবহন ধর্মঘটের পর কয়েকদিন পর্যটক কম থাকলেও ফের সরগরম হয়ে উঠেছে পর্যটনকেন্দ্র কুয়াকাটা।

    শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকেই সৈকতের জিরো পয়েন্ট, সানসেট ব্লক, ঝাউবন, লেম্বুরবন পয়েন্টে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে।


    সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা নাগাদ সূর্যাস্ত উপভোগ করার জন্য পুরো সৈকত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ছবি তোলা, ঘোড়ার পিঠে চড়া, গোসল করা, জেলেপল্লি পরিদর্শনে সময় পার করছেন পর্যটকরা।

    সৈকতের ফটোগ্রাফার আ. রহিম জানান, গাড়ি বন্ধ থাকায় একসপ্তাহে দুএকজন পর্যটকের দেখা মিললেও আজ অনেক বেশি পর্যটক এসেছেন। আমরা অনেক ব্যস্ত সময় পার করছি, ভালো উপার্জনও করছি।


    হোটেল রয়েল প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল ঘরামী  জানান, আজ কুয়াকাটায় পর্যটক অনেক বেশি। আজ ও আগামীকালের জন্য সবগুলো রুম বুকিং হয়ে গেছে। এখন থেকে পর্যটক আরও বাড়বে।


    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক  জানান, পর্যটকদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। পুরো সপ্তাহের তুলনায় আজ পর্যটক বেশি। তাই আমাদের বিভিন্ন টিম সৈকতে দায়িত্ব পালন করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ