ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • বাড়ি থাকলেই তৃতীয় সন্তান! ভয়ে কাজ পাগল হয়ে উঠেছেন সাইফ

     বাড়ি থাকলেই তৃতীয় সন্তান! ভয়ে কাজ পাগল হয়ে উঠেছেন সাইফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বলিউডের অন্যতম জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলি খান ও রানি মুখার্জি অভিনীত বান্টি অউর বাবলি ২। সেই ছবির প্রোমোশনের জন্যে তারা আসেন কাপিল শার্মার শোতে। সঙ্গে ছিলেন, ছবির অন্য দুই অভিনেতা সিদ্ধান্ত চর্তুবেদী ও শর্বরী।

    শোতে কাপিল সাফকে জিজ্ঞেস করেন, পর পর কাজ করেই চলেছেন! প্রথমে তাণ্ডব, তারপরই মুক্তি পেল ভূত পুলিশ। এবার আসতে চলেছে বান্টি অউর বাবলি ২। সাইফের একের পর এক কাজ হাতে নেওয়ার কারণ কী?

    উত্তরে সাইফের সরাসরি জবাব, ‘ভয় হয়। বাড়িতে থাকলেই তো আরেকটা বাচ্চার জন্ম হত!’ এই কথায় হাসির রোল ওঠে সেটে জুড়ে।

    বরাবরই রসিক প্রকৃতির মানুষ সইফ আলি খান। তার সেন্স অব হিউমারের প্রশংসা করেন স্বয়ং কারিনা কাপুর খানও। তাই কাপিলের প্রশ্নের মজা করেই এমন উত্তর দেন তৈমুর ও জেহ-র বাবা।

    কারিনা ও সইফের প্রথম সন্তান তৈমুর। চলতি বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দেন কারিনা। এবারও পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রাখেন জেহ।

    জেহ, তৈমুর ছাড়াও সাইফ আলি খানের আরও দুই সন্তান রয়েছে। প্রথম স্ত্রী অমৃতা ও সাইফের সন্তান সারা আলি খান সারা এখন বলিউডের অভিনেত্রী। বিদেশে পড়াশোনা করছেন তাদের আরেক সন্তান ইব্রাহিম। দুই জনই থাকেন মা অমৃতা সিংয়ের সঙ্গে।

    ২০০৫ সালে মুক্তি পায় রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন অভিনীত বান্টি অউর বাবলি। সেই বছরের অন্যতম হিট ছবি ছিল এটি। ছবির বাজেট ছিল আনুমানিক ১২ কোটি। বক্স অফিসে ছবির কালেকশন হয়েছিল ৬৪ কোটির কাছাকাছি। ১০ বছরের সময় পেরিয়ে নতুন প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। এবার ছবিতে থাকবে একজোড়া নতুন বান্টি-বাবলি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ